আফ্রিদির ‘বয়স’ শুনেই হাসির রোল পড়ে

খেলোয়াড়রা তাদের বয়স লুকান এটা নতুন কিছু নয়। এই যেমন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের সত্যিকারের বয়স ৩৭ আপ হলেও কাগজে কলমে তার বয়স মাত্র ২৭। তার মানে তিনি মিনিমাম ১০ বছর বয়স লুকিয়েছেন। তেমনি এক ঘটনা ঘটল পাকিস্তানে।

পাকিস্তানের হয়ে ১৪টি টি-টোয়েন্টি ও ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ইরফান নিয়াজি। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য দলে থাকার সম্ভাবনা রয়েছে এই অলরাউন্ডারের।

একটি টেলিভিশন টক শোতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য দল নিয়ে আলোচনা চলছিল। সেখানেই ওঠে ইরফানের নাম। অনুষ্ঠানের অতিথি ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি।

ইরফান প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘অতীতে ইরফান নিয়াজিকে সুযোগ দেওয়া হয়েছে। চার বা পাঁচ নম্বরে ব্যাট করা একজন হিটার। ওর বয়স কত হতে পারে? ছেলেটা ফিট, ভালো হিটও করতে পারে। আগে তাকে সুযোগ দেওয়া হয়েছে।’

তখন সঞ্চালক নিয়াজির বয়স খুঁজে বের করে জানান, ‘তার বয়স ২৩।’  নিয়াজির বয়স শুনে বিস্ময় প্রকাশ করে আফ্রিদি বলেন, ‘কী? তার বয়স ২৩?’

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

সঞ্চালক হাসতে হাসতে বলেন, ‘অফিশিয়ালি তার বয়স ২৩।’

এরপর ৪৬ বছর বয়সী শহিদ আফ্রিদি মজা করে বলেন, ‘ঠিক আছে, তাহলে আমার বয়স নিশ্চয়ই ৩০ থেকে ৩৫।’ এ কথা শুনে স্টুডিওতেই হাসির রোল পড়ে যায়।

0%
0%
No Comment Yet