ইরান নিয়ে লক্ষ্য জানালেন মোসাদ প্রধান

ইরানের ‘সরকার’ পরিবর্তনের লক্ষ্য থেকে পিছু হটেনি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সংস্থাটির প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন, তেহরান সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) পর্যন্ত চলবে এই মিশন।

দখলদার ইসরাইলের গণমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক ইরান-ইসরাইল উত্তেজনার সময় মোসাদ তেহরানের ভেতরে সক্রিয়ভাবে কাজ করেছে। তারা ইসরাইলি এয়ার ফোর্সকে নির্ভুল গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। এর মাধ্যমে ইসরাইলের জন্য হুমকি তৈরি করা ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়।

বার্নিয়া বলেছেন, এই মিশন তাৎক্ষণিকভাবে শেষ করার জন্য নয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এটি চালিয়ে যাওয়া হবে যাতে তেহরানে সাম্প্রতিক হামলার পরও কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করা যায়।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

মোসাদ প্রধান বলেছেন, একটি ‘চরমপন্থী’ সরকারকে সরিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মোসাদের দায়িত্ব শেষ হবে না। বার্নিয়া সতর্ক করে বলেন, ইসরাইলের অস্তিত্বের জন্য কোনো হুমকি সৃষ্টি হলে সেটির বিরুদ্ধে নীরব থাকা হবে না।

0%
0%
No Comment Yet