সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

বসতঘর ও জমিজমা বিক্রির প্রায় ৩০ লাখ টাকা খোয়ানোর পর দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন ভোলার বোরহানউদ্দিনের এক যুবক। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গোসলের মাধ্যমে এ ঘোষণা দেন মো.ইউসুফ (২৮)। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

খোঁজ নিয়ে জানা যায়, কাচিয়া ইউনিয়নের মুন্সি বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে মো. ইউসুফ। তিনি দীর্ঘদিন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারিয়েছেন।

ইউসুফ মুন্সী জানান, বন্ধুদের মাধ্যমে প্রথমে তিনি এই খেলায় যুক্ত হন। শুরুতে কিছু লাভ পেলেও পরে বড় অংকের টাকা হারাতে থাকেন। একপর্যায়ে তিনি নিজের দুটি বাড়ি বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব।

বিজ্ঞাপন

Anjara World Shop

তিনি বলেন, আজ আমি সব হারিয়ে দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি, আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমি চাই না, আমার মতো আর কোনো যুবক এই নেশায় জড়িয়ে সর্বস্বান্ত হোক।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ইউসুফ বলেন, যারা জুয়া খেলে তাদের নয়, বরং যারা এই জুয়ার অ্যাপস পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশ থেকে অনলাইন জুয়া সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানান তিনি।

0%
0%
No Comment Yet