যে রেকর্ড চাননি ভারতীয় তারকা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ সময়: ০০:৪০:২৬
আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নাম্বার ওয়ান ব্যাটসম্যান অভিষেক শর্মা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে ভারত চ্যাম্পিয়ন হলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি ওপেনার অভিষেক শর্মা। বিশ্বকাপে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে বিব্রতকর রেকর্ড গড়েছিলেন।
এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক বছরে সর্বোচ্চ শূন্য রানে আউটের রেকর্ডও গড়লেন তিনি।
আজ সোমবার আইপিএলে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়েলস। আগে ব্যাট করতে নামা হায়দরাবাদের হয়ে শুরুটা আশানুরূপ করতে পারেননি আগের ম্যাচে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলা অভিষেক। জোফরা আর্চারের প্রথম বলেই তিনি ক্যাচ তুলে ফিরেছেন। এর মধ্য দিয়ে চলতি বছরের এখন পর্যন্ত সাত ম্যাচে ডাক নিয়ে আউট ভারতীয় এই ওপেনার। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে এক বছরে এতবার ডাকের রেকর্ড নেই অভিষেকের আর কোনো স্বদেশি ব্যাটারের।
হায়দরাবাদের হয়ে এদিন তিনি মাঠে নেমেছিলেন বছরের ১৮তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। যার মধ্যে সাত ম্যাচে রান পেলেন না অভিষেক। এর আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক বছরে সর্বোচ্চ ৬টি টি-টোয়েন্টিতে ডাক খাওয়ার রেকর্ড ছিল গুরকিরাত সিং (২০১৩), সঞ্জু স্যামসন (২০২৪) ও রোহিত শর্মার (২০১৮)। যদিও রোহিত-স্যামসন বিব্রতকর এই কীর্তি গড়ার পথে ৩২টি ম্যাচ খেলেছিলেন। ম্যাচ এবং সময়ের তুলনায়ও তাদের ছাড়িয়ে গেলেন অভিষেক।
বিজ্ঞাপন
Dbbl_Holding_tex
অধিনায়ক ইশান কিষাণের ৪৪ বলে ৮ চার ও ৬ ছক্কায় গড়া ৯১ রান আর, হেইনরিখ ক্লাসেন ৪০ ও নিতিশ কুমার রেড্ডি ২৮ রানের ক্যামিও ইনিংসে ২১৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হায়দরাবাদ।
No Comment Yet